প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়া বিএনপি নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৫৯ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় উজ্জ্বল হোসেন (৪৬) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক উজ্জল হোসেন উপজেলা সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য। থানা সূত্রে জানা গেছে, একেএম উজ্জল হোসেন নামক নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনা নিয়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সোহেল চৌধুরী আহাদ সম্প্রতি আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আলফাডাঙ্গা থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত উজ্জল হোসেনের ফেসবুক আইডি থেকে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করার লিখিত অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি ভুক্ত করে আদালতে তদন্তের অনুমতি চাওয়া হয়। তদন্তে অপরাধ প্রমাণিত হয়। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি