অস্ত্র দেখিয়ে যানজটে আটকা প্রাইভেটকারে ছিনতাই, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ২৩:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২৩:১৫

গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় যানজটে আটকে থাকা প্রাইভেটকারে ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাহাবুব-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার পোশাক কারখানার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় যানজটে আটকে থাকা প্রাইভেটকারের দরজা ভেঙে এবং মুগির পিকআপের দরজা খুলে অস্ত্রের ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তখন সড়কে চলাচলকারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহরিয়ার সাব্বির শ্রাবণ ওরফে মাহিম (২০), টঙ্গী পশ্চিম থানার মৃত আব্দুল মান্নানের ছেলে বাবু হোসেন (২৫) এবং চেরাগআলী বাগানবাড়ি এলাকার হাছান ভান্ডারির ছেলে আলী আকবর (২০)। তাদের কাছ থেকে ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন বলেন, ‘বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার কুনিয়া এলাকায় যানজট সৃষ্টি হয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে যানজটে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেনের মুরগির গাড়ি এবং মাসুদ করিমের প্রাইভেটকারের দরজা ভেঙে ছিনতাই করে তিন ছিনতাইকারী। ওই সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে শাহরিয়ার সাব্বির শ্রাবণকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার বাঁশপট্টি এলাকা থেকে বাবু হোসেন এবং আলী আকবরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ব্যবসায়ী ফারুক হোসেন বাদী হয়ে তাদের আসামি করে গাছা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের