মিনিবাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

সাভার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ২১:৫৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২১:৫৪

সাভারে মিনিবাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ছয় জন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফজুলল (৪০), নাসির (৪৫) ও ফাহিম (২১)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদেরও পরিচয় পাওয়া যায়নি। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সাভার থেকে ১৩-১৪ জন যাত্রী নিয়ে একটি লেগুনা আশুলিয়ার উদ্দেশ্য রওনা দেয়। সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা ও মিনিবাসের প্রায় ৯ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের