শরীয়তপুরের দুই ইউনিয়নের নির্বাচনে জয় পেলেন যারা

শরীয়তপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২১:২৯ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:২৯

কোনও সহিংসতা ছাড়াই শরীয়তপুরের জাজিরা ও ডামুড্যা উপজেলায় দুই ইউনিয়নে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই দুই ইউনিয়ন  ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে তিন হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল জলিল মাতবর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম সেলিম শিকদার ঘোড়া প্রতীকে দুই হাজার ৬৭৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া আনারস প্রতীকে ১৭১১ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার তৃতীয়, টেবিলফ্যান প্রতীকে ১১৫৬ ভোট পেয়ে সোহেল সরদার চতুর্থ ও মোটরসাইকেল প্রতীকে ৪২৩ ভোট পেয়ে এফ এম লোকমান হোসেন পঞ্চম হয়েছেন।

এ ছাড়া ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উপনির্বাচনে দেওয়ান মো. আবুল কালাম আজাদ ফুলবল প্রতীকে ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন মোরগ প্রতীকে ৬৬৩ ভোট পান।

ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিবা খান ফল ঘোষণা শেষে বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা তাদের ফল মেনে নিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। নির্বাচন সুষ্ঠু করতে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে ছিল। শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটগ্রহণ হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি