‘আ.লীগ ইস্পাতের মতো শক্ত সরকার, হাত দিলে কেটে যাবে বিএনপির’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৫

বিএনপি মানুষের চোখের আলো ছিনিয়ে নেয় আর আওয়ামী লীগ চোখের আলো ফিরিয়ে দেয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিনামূল্যে মানুষের চোখের অপারেশন করিয়ে দেয়, বিএনপি বোমা মেরে মানুষের চোখের আলো নিভিয়ে দেয়। তারা গ্রেনেড হামলা করে বহু মানুষের চোখের আলো নিভিয়ে দিয়েছিল। এরপর বোমা মেরে আরও অনেকের চোখ নষ্ট করে দিয়েছে।’

আওয়ামী লীগ ইস্পাতের মতো শক্ত সরকার উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। কিন্তু বিএনপি জানে না, আওয়ামী লীগ ইস্পাতের মতো শক্ত সরকার, এখানে হাত দিলে হাত কেটে যাবে বিএনপির। কারণ জনগণের জন্য যারা কাজ করে, জনগণ তাদের সঙ্গে আছে। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, শেখ হাসিনার পাশে আছে।’ 

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চক্ষু রোগীরা বিনামূল্যে চোখ অপারেশন ও লেন্স পাচ্ছেন। রোগীদের যেসব লেন্স দেওয়া হচ্ছে, তার প্রতিটির দাম ২০-৩০ হাজার টাকা। এছাড়া বিনামূল্যে চশমা ও ওষুধ পাচ্ছেন। রোগীদের থাকা-খাওয়ার ফ্রি ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা দেওয়া, স্বাস্থ্যসেবার উন্নতি করা এবং দেশের মানুষকে শান্তিতে রাখা আওয়ামী লীগের কাজ। দেশের মানুষকে ভালো রাখা আওয়ামী লীগের রাজনীতি।’

সামনে নির্বাচন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, ততদিন দেশে উন্নয়ন হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘দেশের মানুষ পিছিয়ে যেতে চায় না। বিএনপির অন্ধকার ও বোমার যুগে যেতে চায় না। দেশের জনগণ আগামী নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনার প্রার্থীকে জয়ী করাবে।’

তিনি আরও বলেন, ‘বিনামূল্যে চক্ষু সেবার মাধ্যমে প্রায় ৮০০ রোগী চোখের আলো পাবেন। অপারেশন ছাড়া ইতোপূর্বে প্রায় চার হাজার রোগীকে বিভিন্ন চিকিৎসা এবং পাঁচ হাজার চশমা দেওয়া হয়েছে। আগামীতেও মানিকগঞ্জবাসীর জন্য বিনামূল্যে চক্ষু সেবার ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল আই কেয়ারের লাইন পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মো. রমজান আলী, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী চৌধুরী খান, মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে