নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর-ই-আলম সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। গ্রেফতার মো. ইয়াকুব (২৪) আড়াইহাজার থানা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমের ছোট ভাই।

এর আগে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এতে পুলিশের তিন সদস্য ও বিএনপি-ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হন। 

মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিএনপি নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালন করেছেন। পরে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলার সব আসামি বিএনপির নেতাকর্মী। এছাড়া ইয়াকুব নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি