হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৫:৫০আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:৫০

হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছে জেলা পুলিশের একটি চৌকস দল। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত কয়েকদিনে ৩১টি মোবাইল উদ্ধার করে এবং ওই মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানো জিডি হয়। ওই জিডির পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ওই মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো ফোন ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি ও সাফল্য।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলার জনগণকে বলবো, যেকোনও প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। কারও মোবাইল হারিয়ে গেলে স্ব স্ব থানায় জিডি করলে পুলিশ তা উদ্ধার করে দেবে। আমরা মানুষের সব ধরনের সেবা দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত আছি।

মোবাইল হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফিরে পাওয়া আরাফাত, দিদার, সুরেশ বলেন, হারানো কিছু ফিরে পাওয়া আসলেই আনন্দের বিষয়। মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের আন্তরিকতার কারণেই আবার ফিরে পেলাম।

/এফআর/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী