কারখানার সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৩ জনের

সাভার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ২৩:০৮আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২৩:০৮

আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে।

এর আগে, বিকাল ৩টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামের পোশাক কারখানার সেপটিক ট্যাংকে পরিষ্কার করতে গেলে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মিঠু (২২)। তিনি পরিছন্নকর্মী হিসেবে কাজ করেন। তিনি আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার দরগা রোড় সাইমের ভাড়াটিয়া। এ ছাড়া বাকি দুইজন হচ্ছেন- খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে রাকিব (২২) ও রংপুর জেলার গাংগাচড়া থানা গ্রামের ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তারা দুজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের  দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেন ছিল না। পরিষ্কার করতে নেমে ভেতরে বিষক্রিয়ায় মারা গেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের