ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১২:৪০আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১২:৪৭

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার অংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার পর থেকে মহাসড়কে যানজেটর সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজেটের তীব্রতা বাড়তে থাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে সময় পার করতে হচ্ছে তাদের। 

বন্ধুদের নিয়ে বাসে করে কুমিল্লা বেড়াতে যাচ্ছেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর এলাকায় আসার পর থেকে যানজটের মধ্যে আছি। সড়কের দুপাশে তীব্র যানজট। দেড় ঘণ্টা বসে থেকে বাস একটু এগোতে পেরেছে। এভাবে যানজটে বসে থাকলে সারা দিনেও কুমিল্লা যেতে পারবো না।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুটির দিনে প্রায় সময় যানজট থাকে। আজ সকাল থেকে যানজট শুরু হয়েছে। মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫-২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের আমরা কাজ করছি।’

যানজটের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটির দিনে গাড়ির চাপ বেশি। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অন্য কোনও কারণ নেই।’

/আরআর/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম