ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীসহ দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৭:৪১আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:৫৬

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী যুবকসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। 

মারা যাওয়া দুজন হলেন, মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে মানসিক প্রতিবন্ধী নাজমুল হাসান (২৪)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। 

এস আই শহীদুল ইসলাম বলেন, ‘নাজমুল হাসান শনিবার রাতের কোনও একসময় ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধীরাশ্রম রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

অপরদিকে, একই রাতে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার পরিচয় শনাক্তে কাজ করছে। পুলিশ উভয় ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি