আমি আজ চলে যাবো, কিন্তু এ স্মৃতি কখনও ভুলবো না: ওবায়দুল কাদের

ফরিদপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ২০:২৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২১:০২

ফরিদপুরে একটি অনুষ্ঠানে মুগ্ধ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আজকে চলে যাবো। কিন্তু এ স্মৃতি কোনোদিন ভুলবো না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম; আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।’

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসীকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে খাদ্যে ভেজাল, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের একটি মাত্র ভাষণ গোটা দেশকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন নদীর কলতান থাকবে, যতদিন বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই।’

এ সময় ফরিদপুরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপনকারী শিশুদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেলেন; আমি সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় ৭ মার্চের ভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরা শিক্ষার্থী তানভিন ইসলাম, ফারসি ভাষায় ভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরা শিক্ষার্থী নাজমুল ইসলাম, আরবি ভাষায় ভাষণ দেন ফরিদপুরের বাকিগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম, ফ্রান্সের ভাষায় ভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরা শিক্ষার্থী কৌশিক মালো, ইংরেজি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা জামান, চীনা ভাষায় ভাষণ দেন শিক্ষক মারুফ আহমেদ, হিন্দি ভাষায় ভাষণ দেন সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেয়া তুলসিয়ান প্রিতি, জাপানি ভাষায় ভাষণ দেন দীলিপ মণ্ডল এবং বাংলায় আফিয়া রহমান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী