ধর্ষণে সহযোগিতার অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ২০:১৩ আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২০:১৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তরুণীকে (১৮) ধর্ষণে সহযোগিতার অভিযোগে মো. ফয়সাল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার তিলচন্দ্রদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ফয়সাল আড়াইহাজার উপজেলার কাহেন্দি এলাকার আফছার মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে র‌্যাব-১১-এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, গত ২২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঘুমিয়ে ছিলেন ওই তরুণী। এ সময় ফয়সাল ও তার সহযোগী সেলিম ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ফয়সালের সহযোগিতায় তরুণীর হাত-পা বেঁধে ধর্ষণ করে সেলিম। পরদিন ২৩ মার্চ আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন তরুণী। পরে উপজেলার তিলচন্দ্রদী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করে র‌্যাব। 

র‌্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু বলেন, ‘গ্রেফতারকৃত ফয়সালকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। সেলিমকে গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি