আবাসিক হোটেলে তরুণীর মৃত্যু, স্বামী পরিচয়ে আসা যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১৭:১০ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:১০

কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক হোটেলে তামান্না (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী পরিচয়দানকারী হুমায়ুন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

নিহত তামান্না কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুরের অহিদ মিয়ার মেয়ে। আটক হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায়।

নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ জানান, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলীর হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন। বুধবার বেলা ১১টার দিকে তামান্নাকে স্বামী পরিচয়দানকারী হুমায়ুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তামান্নার মরদেহ উদ্ধার করে ও হুমায়ুনকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তনুশ্রী সাহা জানান, ওই তরুণীকে বেলা ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বামী পরিচয়ে হুমায়ুন নামে একজন তাকে নিয়ে আসেন। সঙ্গে আরেকজন ছিলেন। তিনি হোটেলের কি না বলতে পারি না। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণীর মৃত্যু হয়। তার গলায় কালো দাগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

নিকলী থানার ওসি মনসুর আলী জানান, নিহতের গলায় কালো দাগ আছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এ ব্যাপারে কথা বলতে হাওর প্যারাডাইজ আবাসিক হোটেল কর্তৃপক্ষকে একাধিকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি।

/আরআর/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি