শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা বিবেচনার বিষয়: শাজাহান খান

 মাদারীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৭:১৭আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭:২০

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস স্বাধীনতার পক্ষের লোক কিনা সেটা বিবেচনা করার বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে এক নারীকে জাল পরিয়ে ছবি তুলে প্রচারণা করা হয়েছিল দেশে খাদ্য নেই, বস্ত্র নেই। এতে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছিল। ঠিক তেমনি এখনও আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।’

শাজাহান খান বলেন, ‘শামসুজ্জামান যে কাজটি করেছেন, তিনি ঠিক করেননি। একজনের হাতে ১০ টাকা তুলে দিয়ে তাকে দিয়ে স্বাধীনতার দিনে যে কথাগুলো তিনি লিখেছেন, সেটি মোটেও ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না তারা বাংলাদেশের স্বাধীনতা-সাবভৌমত্বকে বিশ্বাস করে না। ফলে তারা যে কোনও অপকর্ম করতে পারে। সাংবাদিকতার ক্ষতি হবে না, যদি তা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয়। সত্যকে উদযাটন করে যারা সংবাদ পরিবেশন করে, তাদের কোনও ক্ষতি হতে পারে না।’

মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী কামরুল ইসলাম। 

/আরআর/
টাইমলাইন: সাংবাদিক শামসুজ্জামান
৩১ মার্চ ২০২৩, ১৭:১৭
শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা বিবেচনার বিষয়: শাজাহান খান
সম্পর্কিত
শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় যুবদল নেতার পদ স্থগিত
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি