প্রথম আলোর শামসুজ্জামানকে শিশু নির্যাতনকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৭:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৯:০৯

দৈনিক প্রথম আলোর কর্মী শামসুজ্জামানকে ‘সাংবাদিক’ হিসেবে নয়, বরং 'শিশু নির্যাতনকারী’ হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের তথ্যমতে তিনি গ্রেফতার হয়েছেন শিশু নির্যাতনের জন্য। তিনি শিশুকে নির্যাতন করেছেন এবং শিশুকে অপব্যবহার করেছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এই দাবি করছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ছবি দেখেছি। কেন আপনারা দেখেননি?’

বাংলাদেশের আইন অনুযায়ী শিশু নির্যাতন করা হলে শাস্তি দেওয়া হয় বলেও তিনি জানান।

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে যে জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্যটি ‘সম্পূর্ণ ভুল ও বানোয়াট’। ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে ‘চাইল্ড অ্যাবিউজ ও চাইল্ড এক্সপ্লয়েটেশন’-এর জন্য।

/এসএসজেড/এফএস/এমওএফ/
টাইমলাইন: সাংবাদিক শামসুজ্জামান
০৩ এপ্রিল ২০২৩, ১৭:১৯
প্রথম আলোর শামসুজ্জামানকে শিশু নির্যাতনকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি