কনস্টেবলের স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে পুলিশ সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি
০৬ মে ২০২৩, ১৬:৫৮আপডেট : ০৬ মে ২০২৩, ২০:১৯

ফরিদপুরের বোয়ালমারীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে আরেক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৬ মে) সকালে বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কনস্টেবলের স্ত্রী তার বাবার বাড়িতে থাকতেন। তার বাবাও পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল। আটক পুলিশ সদস্য ইব্রাহিম আলী (৩৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মজিবুর রহমানের ছেলে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বোয়ালমারীর ৯ নম্বর ওয়ার্ডে ওই নারীর বাবার বাড়িতে আসা যাওয়া করতেন। গত তিন-চার দিন ধরে বোয়ালমারীতে অবস্থান করছিলেন।

শনিবার ওই বাড়িতে গেলে ওই নারীর কনস্টেবল স্বামীকে খবর দেয় গ্রামবাসী। স্বামী এসে এলাকাবাসীকে নিয়ে তাকে আটক করে কাউন্সিলরের মাধ্যমে থানায় সোপর্দ করেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা বলেন, ‘ওই পুলিশ সদস্য মাঝেমধ্যে প্রেমিকার বাড়িতে আসতেন। শনিবার স্থানীয়রা দুজনকে আটক করে আমার কাছে নিয়ে এলে থানায় খবর দিই। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।’

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব বলেন, ‘ওই নারী এক কনস্টেবলের স্ত্রী। অভিযুক্ত পুলিশ সদস্যের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, ‘আটকের পর নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়েছেন ইব্রাহিম। পরে আমরা যাচাই করে দেখেছি, গত ২৪ এপ্রিল ইব্রাহিমকে ছাড়পত্র দিয়েছে ঢাকা র‌্যাব সদর দফতর। দুই-একদিনের মধ্যে নাটোর পুলিশে যোগ দেওয়ার কথা ছিল। এরই মধ্যে আটক হয়েছেন। বিষয়টি দুঃখজনক।’

এ ব্যাপারে ফরিদপুর র‌্যাব-৮-এর সিনিয়র এএসপি মো. নাজমুল হক বলেন, ‘ইব্রাহিম র‌্যাবের নয়, পুলিশ সদস্য। গত মাসে র‌্যাব সদর দফতর থেকে নাটোর পুলিশে বদলি করা হয়েছে। সেখানে যোগ দিয়েছেন কিনা, তা আমার জানা নেই।’

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী