ইউএনও’র ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪, তদন্তে কমিটি

ফরিদপুর প্রতিনিধি
০৬ মে ২০২৩, ১৮:১৪আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:১৪

আশ্রয়ণ প্রকল্পের জায়গা উদ্ধার নিয়ে ফরিদপুরে মধুখালীর ইউএনও আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৪ মে) রাত ও শুক্রবার সকালে মধুখালী থানায় মামলা দুটি করা হয়।

থানা সূত্রে জানা গেছে,  ইউএনও’র গাড়িচালক সুমন শেখ ও মধুখালী থানার এসআই প্রবীর কুমার বিশ্বাস বাদী হয়ে পৃথকভাবে মামলা দুটি করেন।

উভয় মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপনকে। মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে, প্রধান আসামি শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মাহাফুজ মোল্লার ছেলে প্রিন্স মোল্লা, শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্লা ও কবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই গ্রেফতার আতঙ্কে ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় পুরুষশূন্য হয়ে গেছে।

মধুখালী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যানসহ চার জনকে গ্রেফতার করা করেছে পুলিশ।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, হামলার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলীকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কর্মদিবস তথা মঙ্গলবারের মধ্যে তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে ইউএনও আশিকুর রহমান চৌধুরীর ওপর গ্রামবাসী হামলা চালান। এতে ইউএনও ও তার দেহরক্ষীসহ সাত জন আহত হন। ভাঙচুর করা হয় ইউএনও’র গাড়ি।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম