শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১৫:৫০ আপডেট : ২৩ মে ২০২৩, ১৫:৫০

ফরিদপুরে শিশুকে ধর্ষণ মামলায় হারুন শেখ (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টায় ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গার হারুন শেখ তার প্রতিবেশী ১৩ বছরের শিশুকে ২০২২ সালের ২৬ নভেম্বর ধর্ষণ করেন ও তা মোবাইলে ধারণ করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় পরদিন শিশুটির মা আলফাডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম ২০২১ সালের ২৮ জুন অভিযোগপত্র জমা দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল বলেন, ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ওই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা আদায় করে ভিকটিমকে দেওয়া হবে। এ রায়ে আমরা অত্যন্ত খুশি। এতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

/আরআর/
সম্পর্কিত
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
জঙ্গলে কান্নার শব্দ শুনেই দৌড়ে যান এসআই, ধর্ষণ থেকে রক্ষা করলেন নারীকে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি