একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৭:৪৫ আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:৪৫

কি‌শোরগ‌ঞ্জের বাজিতপুর উপজেলায় ‘সিগন্যাল ভুলের’ কারণে একই লাইনে দুটি ট্রেনের মু‌খোমু‌খি হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। এতে অল্পের জন্য বড় ধর‌নের দুর্ঘটনা থে‌কে রক্ষা পে‌য়ে‌ছেন দুই ট্রে‌নের যাত্রীরা।

রবিবার (০৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সরারচর রেল‌স্টেশ‌নে ঢাকাগামী এগারোসিন্ধুর প্রভাতী একপ্রেস ও কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস মুখোমুখি হয়। দুটি ট্রেন একই লাইনে চলে এলে দ্রুত ব্রেক করেন চালক। এতে কিশোরগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্ধুর একপ্রেস ও ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস একই সময় একই লাইনে ঢুকে পড়ে। তবে দুই চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ 

মিজানুর রহমান বলেন, ‘পয়েন্ট পরিবর্তনের সময় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের কাজ শুরু করবে। এ ঘটনায় আপাতত ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

রেলওয়ে সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এ সময় ভুল সিগন্যালে পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী মো. আজহার মিয়া বলেন, ‘অল্পের জন্য জীবন রক্ষা পেলো দুই ট্রেনের শত শত যাত্রীর। এসব ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন দায়িত্বশীলদের। নয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

/এএম/
সম্পর্কিত
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি