মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২৩, ১০:০৮ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:১৩

মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তুরান (৮) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে। স্বজনরা দাবি করছেন, এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। 

তুরান একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেনের ছেলে।

তুরানের মামা তরিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে পুলিশ জানায়, আমার ভাগ্নে তুরানের লাশ পাওয়া গেছে। আমরা এসেছি। আমার আরেক ভাগ্নে এখনও নিখোঁজ রয়েছে।’

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় তুরানের লাশ পাওয়া যায়। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর তল্লাশি চলছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শনিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৭ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলারটি।

/আরআর/
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি