‘বিদেশিরা কী বললো তাতে আমরা গুরুত্ব দিই না, এই সরকারের অধীনেই নির্বাচন হবে’

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৯

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান সরকারই আগামী নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে কাজ করবে। একটি সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। কোনও ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন নিয়ে বিদেশিরা কী বললো, তাতে আমরা গুরুত্ব দিই না। তবে দেশের মানুষ কী বললো, সেটা আমরা গুরুত্ব দিই।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নিত্যপণ্যের দাম নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আলু, পেঁয়াজ-রসুন ও ডিমসহ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে, এটা ঠিক। কৃষিপণ্যের দাম সবসময় প্রকৃতির ওপর নির্ভর করে। যেমন গত বছর দেশে প্রচুর আলু উৎপাদন হয়েছিল। তখন ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা আলু বিক্রি করতে পারেননি। এবার দেশে কয়েক লাখ টন আলু উৎপাদন কম হয়েছে। আলুর দাম বাড়ার এটি একটি কারণ। এছাড়া মূল্যস্ফীতি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অস্বাভাবিক বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল ও সারের দাম বেশি। তবে সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আমরা।’ 

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

/এএম/ 
সম্পর্কিত
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি