পদ্মা সেতু উদ্বোধনের ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

রাজবাড়ী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩, ১৬:১১আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৭:১১

রাজবাড়ী রেলস্টেশনে ঈশ্বরদী থেকে আসা পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন।

আটক রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমনাথ বসু বলেন, ‘আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল সেতু উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে শুক্রবার সকালে আসার সময় পাংশার কালিকাপুর ব্রিজ অতিক্রম করলে সেখান থেকে দুটি পাথর ট্রেনে ছুড়ে মারা হয়। একটি পাথর ট্রেনের নিচে লাগে ও অপরটি ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাসে লাগলে গ্লাসটি ভেঙে যায়। এ সময় জিআরপি থানা পুলিশ আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি