মাদক মামলায় জামিনে বেরিয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ আটক

ফরিদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৩, ২০:৫৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০:৫৪

গেলো রমজান মাসে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ আটক হয়েছিলেন সোহরাব মন্ডল (২৪) নামে এক যুবক। পরে সেই মামলায় জামিনে বের হয়েই পুনরায় শুরু করেন রমরমা মাদক ব্যবসা। এবার আড়াই কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনহ র‌্যাবের হাতে আটক হয়েছে সেই যুবক। এ সময় মাদক বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার। এর আগে দুপুরে তাকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া এলাকা থেকে আটক করে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ী সোহরাব মন্ডল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অনন্তপুর গ্রামের রুস্তুম মন্ডলের ছেলে।

কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সর্বশেষ মোটরসাইকেলযোগে দেড় কেজি হেরোইন নিয়ে যাচ্ছে এমন খবর আমাদের কাছে আসে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এটি ফরিদপুরের স্মরণকালের সবচেয়ে বড় মাদকের চালান ছিল।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এই আসামিকে গত রমজান মাসে দুইশ চার বোতল ফেনসিডিলসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে আমরা আটক করেছিলাম। এরপর সে জামিনে বের হয়ে পুনরায় বড় আঙ্গিকে কাজ শুরু করে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি