কি‌শোরগ‌ঞ্জে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ১৯:১০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:১০

কি‌শোরগ‌ঞ্জের হো‌সেনপু‌রে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদুমাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে অটোরিকশাচালকের নাম আলম। বাড়ি মারিয়া ইউনিয়নের কামালিয়ারচরে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘দুপুর ২র দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদুমাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক।’

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি