কিশোরগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা আধা বেলা হরতাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১১:২৪ আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১:২৪

বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন (মঙ্গলবার) জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূচি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে দুজনের মৃত‌্যু হয়। এ ঘটনায় বুধবার (১ নভেম্বর) জেলাজুড়ে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি।

তবে সকাল থেকেই ঢিলেঢালাভাবেই পালিত হচ্ছে হরতাল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ ও অফিসগামী মানুষের চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার কোনও বাস ছেড়ে না গেলেও শহর ও অলিগলিতে দোকানপাট ও যান চলাচল স্বাভাবিক ছিল।

হরতালে শহরের চিত্র

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূচি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। এতে কৃষক দল ও ছাত্রদলের দুজন নেতার মৃত‌্যু হয়। এ ঘটনায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, পুলিশের গুলিতে কৃষক দল ও ছাত্রদলের দুজন নেতার মৃত্যুর প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে। কিশোরগঞ্জ জেলাজুড়ে বুধবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি। ৭২ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হয় অন্তত দুই শতাধিক নেতাকর্মী।

/কেএইচটি/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি