‘এখন বিএনপির কর্মসূচি ডাকবে কে, সবাই তো গ্রেফতার হয়ে গেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ২০:৪১আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২০:৪১

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জে এলেন। তার সঙ্গে ৮-৯ জন নেতাকর্মী। তারা আবার একটা টায়ার জ্বালিয়ে আন্দোলন করেছেন। তাদের এই দশা দেখার অপেক্ষায় ছিলাম। তার (রিজভী) জায়গায় যদি একটা পাগলও কথা বলতো, আরও বেশি লোক জড়ো হতো। এতেই বোঝা যায়, তাদের সাংগঠনিক শক্তি কতখানি। আমি খুব লজ্জিত এবং হতাশ হলাম। বিএনপির সঙ্গে খেলবো কীভাবে, যদি এই অবস্থা হয়। ছাত্রলীগও তাদের সঙ্গে খেলতে চাইবে না, মহিলা লীগও খেলবে না, হয়তো অনুরোধ করলে রাজি হতে পারে মহিলা লীগ।’

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।  

শামীম ওসমান বলেন, ‌‘এখন বিএনপির কর্মসূচি ডাকবে কে? সবাই তো গ্রেফতার হয়ে গেছে। বাইরে শুধু আছেন প্রতিবন্ধী রিজভী। এখন তার নাটক দেখবেন। গ্রেফতার হলে দেখবেন, হুইলচেয়ারে বসে যাচ্ছেন। তারা আওয়ামী লীগের কাকে কাকে টার্গেট করেছে, তা আমি জানি। আমি যদি নাও থাকি আপনারা সবচেয়ে বড় সমাবেশ করবেন।’ 

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে যতটুকু করেছেন, এনাফ। আর কইরেন না। জনগণ যদি আপনার বাসায় গিয়ে আক্রমণ করে, তখন কি করবেন? আপনি জনগণের সম্পত্তি নষ্ট করবেন, পুলিশ মারবেন, গাড়িতে আগুন দেবেন, এখন জনগণও যদি ক্ষুব্ধ হয়ে আপনার বাড়িঘরে হামলা চালায়, তখন কি করবেন? নারায়ণগঞ্জ থেকে আপনাদের ক্লিয়ার করতে আওয়ামী লীগের সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে। ওতো শক্তিশালী আপনারা না, আমরা ধৈর্য ধরেছি, পুলিশও ধৈর্য ধরেছে, থেমে যান।’ 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘সবাই যার যার এলাকায় কার সঙ্গে বসছেন, কোথায় বসছেন, দেখেশুনে বসবেন। খোলা পরিবেশে কেউ বসবেন না। তারা কিন্তু আর কিছুদিন পর হায়েনার রূপ নেবে। পরাজিত শক্তি যখন দেখবে হেরে গেছে, তখন ওরা কিন্তু মরণ কামড় দেবে।’ 

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন জানিয়ে শামীম ওসমান বলেন, ‘ওরা ক্ষমতার ধারেকাছেও যেতে পারবে না। এমনও হতে পারে দেশ-বিদেশের লোক দিয়ে বলানো হবে, দয়া করে একটু ডাকেন না। ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা ডাকবো না। আমাদের নেত্রী বলেছেন, আমরা বড় বড় দেশ থেকে শিক্ষা নিই। তাই তিনি বলেছেন, যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমিও ডায়ালগ করবো।’

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী