গাজীপুরে বাসে আগুন, কে দিয়েছে জানে না পুলিশ

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১২:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৪৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে এই বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার এমরান আহমেদ বলেন, কোনাবাড়ী এলাকায় একটি যাত্রী বাসে আগুন লেগেছে। অবরোধকারীরা নাকি পোশাক কারখানা শ্রমিক আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।

তিনি বলেন, আজকে সকালে কোনাবাড়ী কাশিমপুর এলাকায় মালিকপক্ষ অনেক গার্মেন্ট ছুটি দিয়ে দিচ্ছে। মালিক পক্ষ কেন ছুটি দিচ্ছে তা আমার জানা নেই। এটা তাদের অফিসিয়াল কোনও সিদ্ধান্ত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাক কারখানার শ্রমিক বলেন, কে বা কারা আগুন দিচ্ছে আমরা জানি না। মঙ্গলবার সকালে কাজ করতে এসেছি। গেটের দারোয়ান আমাকে বাসায় চলে যেতে বলেছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, গতকাল সমস্যা হইছে। আজকেও সমস্যা হতে পারে তাই আজ গার্মেন্ট ছুটি। আমি এখন বাসায় চলে যাচ্ছি।

জানা গেছে, সোমবার মহানগরীর কাশিমপুর, জরুন ও কোনাবাড়ি এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা টায়ারসহ বিভিন্ন ব্যানার ও কাঠে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেছেন। পুলিশ বাধা দিলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে নারী শ্রমিকসহ অন্তত চার জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ করে দেওয়া মহানগরীর কাশিমপুর, হাতিমারা, জিতার মোড়, জরুন ও কোনাবাড়ি এলাকার অধিকাংশ কারখানা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, সোমবার  দুপুরের খাবারের বিরতির পর কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে। শ্রমিক বিক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশেপাশের বেশ কয়েকটি কারখানা ওই দিন দুপুরের পর থেকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী