সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

সাভার প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ২৩:১১আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২৩:১১

সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ‘রাতে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে আগুনে বাসের ওপরের অংশ পুড়ে গেছে।’

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘বলিয়ারপুর বাসস্ট্যান্ডের পাশের ওভারব্রিজের কাছে ইতিহাস পরিবহনের বাসটি দাঁড়িয়ে ছিল। রাতে বাসটিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। কোনও যাত্রী ছিল না। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী