মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে একজন নিহত, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ১২:৪১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৪১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রব (৬৫)। তিনি পথচারী ছিলেন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত মল্লিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থলে পা বিচ্ছিন্ন হয়ে পড়া এক যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। বাস খাদে পড়ে আহত হন অন্তত ২০ জন যাত্রী। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী