চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালকের সহকারী দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১০:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালকের সহকারী সায়মন (২০) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে টাইলস নিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জে যাচ্ছিল। ট্রাকটি এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস রোড) শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়। এ সময় ট্রাকের চালক নামতে পারলেও সহকারী সায়মন (২০) দগ্ধ হন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্বৃত্তরা পণ্যবাহী একটি ট্রাকে পেট্রল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায়। এ সময় ট্রাকের হেলপার দগ্ধ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ কাজ করেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী