কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম নিলেন একই পরিবারের চার জন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ২৩:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:৫৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একই পরিবারের (সৈয়দ) চার জন। তারা মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস‌্য।

নির্বাচনকে ঘিরে আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার আগে থেকেই এ পরিবারের চার সদস‌্য নির্বাচনি এলাকা চষে বেড়িয়েছেন। পরে গত ২৬ নভেম্বর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সংসদ সদস‌্য ও সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে আবারও মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে কোনও বাধা নেই বলে জানায় আওয়ামী লীগ। পরে ওই পরিবারের আরও তিন সদস‌্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন সৈয়দ আশরাফের ছোট ভাই মেজর জেনারেল (অব.) ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সৈয়দ সাফায়েতুল ইসলাম ও তার পুত্র সৈয়দ নাফিস নজরুল রাইয়ান এবং চাচাতো ভাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ।

চার জনের মধ‌্যে বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দা জাকিয়া নূর লিপি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় নিজ পরিবার থেকে চার জনের মনোনয়নপত্র সংগ্রহের ব‌্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনও মন্তব‌্য নেই।’

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন সৈয়দ সাফায়েতুল ইসলাম। একই পরিবারে চার জনের নির্বাচনে অংশগ্রহণের ব‌্যাপারে তিনিও জানান, এসব ব‌্যাপারে তার কোনও ব‌্যক্তিগত মন্তব‌্য নেই।

অন‌্যদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন সৈয়দ পরিবারের আরেক সদস‌্য সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আমি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। দলীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোন বাধা না থাকায় ও নেতাকর্মীদের প্রত‌্যাশায় আমি এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি।’

প্রসঙ্গত, এ আসন থেকে টানা পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত‌্যুর পর এ আসনটি শূন্য হলে সেখানে উপনির্বাচনে ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি সংসদ সদস‌্য নির্বাচিত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনদু’দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন ১০২৫ জন
মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী