প্রচণ্ড শীতে কৃষিকাজে বেগ পেতে হচ্ছে হাওরের চাষিদের

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৪:২০

কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ ছাড়া প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে হাওরে চাষিদের কৃষিকাজ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলার নিকলী উপজেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ এ তথ্য জানিয়েছেন।

এদিকে আজ তাপমাত্রা কমে যাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম প্রাথমিক বিদ্যালয় বন্ধের তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল পর্যন্ত নিকলী উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।

নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নিকলীতে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসজুড়েই শীত থাকবে। শীতের অনুভূতি কমবে না।

নিকলী উপজেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ আরও জানান, গত কয়েক দিন ধরে প্রতিদিনই কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে আবার বাড়ছে। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাওরে চাষিদের বোরো চাষ ও অন্যান্য কৃষিকাজ করতেও বেশ কষ্ট হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বেশি দাম ও সংকট: ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
১৩৫০ টাকার সার ১৭০০ টাকায় কিনছেন কৃষকরা, সিন্ডিকেটের নেপথ্যে কারা
আজ ঢাকায় সকালে রৌদ ও বিকালে বৃষ্টির আভাস
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল