শহীদ মিনার থেকে ফুল সরাচ্ছিল দোকানি, ভিডিও করায় সাংবাদিককে মারধর

রাজবাড়ী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪১

রাজবাড়ীতে শহীদ মিনার থেকে ফুলের ডালা সরানোর ভিডিও করায় দেশ রূপান্তরের রাজবাড়ী প্রতিনিধি আবদুল হালিম শেখের (৩০) ওপর হামলা করেছে স্থানীয় কয়েকজন যুবক। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ ঘটনা ঘটে।

আবদুল হালিম শেখ রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর-লক্ষ্মীপুর গ্রামের জালাল শেখের ছেলে। তিনি দৈনিক দেশ রূপান্তর ও ডেইলি বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের জন্য বেলা ১২টার কিছু সময় আগে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে যান দেশ রূপান্তরের সাংবাদিক আবদুল হালিম বাবু। এ সময় শহীদ মিনারের বেদি থেকে ফুলের ডালা নিয়ে যাচ্ছিল দোকানি ও তাদের লোকজন। বিষয়টি তিনি ফোনে ভিডিও ধারণ করায় কয়েকজন এগিয়ে আসেন। তারা ভিডিও করার কারণ জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ভিডিও মুছে ফেলতে বলেন। হালিম বাবু ভিডিওটি মুছতে অস্বীকৃতি জানালে অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে টেনেহিঁচড়ে শহীদ মিনারের পশ্চিম পাশে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার চোখের কোনাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা সেখানে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।

পরে হালিম বাবুর সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী আব্দুল হালিম শেখ বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে শহীদ মিনারের ছবি ও ভিডিও নিচ্ছিলাম। স্থানীয় কয়েকজন যুবক ফুলের ডালা নিয়ে যাচ্ছিল। আমি তখন বিষয়টি ভিডিও করলে তারা আমাকে বাধা দেয়। একপর্যায়ে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও টেনেহিঁচড়ে শহীদ মিনারের পাশে নিয়ে গিয়ে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটায়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য না। আমরা এই ঘটনার একটি ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। ইতোমধ্যে কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি