ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩২ দোকান, ১০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

গাজীপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ১০:৪০আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:৪০

দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাটের জিয়া উদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাত আড়াইটার দিকে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে থ্রিপিস, বিছানার চাদর এবং তোশকের কাপড়ের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকান থেকে কোনও কাপড় সরানো যায়নি। ব্যবসায়ীরা ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল রফি অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জিয়া উদ্দিন মার্কেটের মালিক কামরুজ্জামান মুঠোফোনে জানান, আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আশপাশের দোকান ও মার্কেটের লোকজন নিয়ে নিজ নিজ দোকানের মালামাল সরানোর চেষ্টা করেন। অনেকে আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি, নরসিংদী ফায়ার সার্ভিসের ২টি, মাধবদী ফায়ার সার্ভিসের ২টি এবং পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, বৃহস্পতি ও রবিবার এ হাটে আধা বেলা পাইকারি বেচাকেনা হয়। প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক হাট বার। এ হাটে ছোট-বড় প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে প্রায় সব দোকানেই প্রচুর কাপড় তুলেছিলেন ব্যবসায়ীরা। শনিবার দিবাগত রাত সোয়া ১টায় লাগা আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ওই মার্কেটের ৩২টি দোকানে। এসব দোকানে থ্রিপিস, বিছানার চাদর ও তোশকের কাপড় ছিল।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল রফি বলেন, ‘খবর পেয়ে নরসিংদীসহ আশপাশের ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের ৩২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের