গাজীপুরে সড়কের পাশ থেকে একজনের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ০২:২৪আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০২:২৪

গাজীপুরের কোনাবাড়িতে সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিটি করপোরেশনের এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার (২০ এপ্রিল) বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, বিকালে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কাশিমপুর জেলখানা সড়কের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে ওসি বলেন, সোহেল রানা সম্প্রতি তার স্ত্রীকে সব সম্পত্তি লিখে দেন। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে দেখা যায়। বিকালে কাশিমপুর জেলখানা সড়কে মারা যাওয়ার খবর পেয়ে লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এস এম শামছুল হুদা বলেন, লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কীভাবে মারা গেছে, তা জানা যাবে।

এদিকে, কাশিমপুর জেলখানা সড়কে সোহেল রানার লাশ পড়ে থাকতে দেখে কেউ কেউ ধারণা করেছেন তীব্র গরমে মৃত্যু হয়েছে। তাদের এই ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার। তিনি বলেন, হিটস্ট্রোক কিংবা তীব্র গরমে জেলায় কারও মৃত্যু হয়নি।

/এমএস/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের