সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু চুরি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১৭:৩০ আপডেট : ১০ জুন ২০২৪, ১৭:৩০

কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে ঘরে ঢুকে জুনায়েদ নামের আড়াই মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে।

সোমবার (১০ জুন) ভোরে ঘরের সিঁধ কেটে ঢুকে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুটিকে কে বা কারা নিয়ে যায়। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।

শিশুটির মা সানজিদা খাতুন জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ছেলের কান্নায় ঘুম ভেঙে গেলে ছেলেকে খাইয়ে আবার ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের সময় ঘুম ভাঙলে দেখতে পান, তার পাশে সন্তান নেই। দরজা খোলা এবং ঘরের পেছন দিকে সিঁধ কাটা।

শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। সেখানে তিনি একটি পোশাক করাখানায় চাকরি করেন। ঘটনার সময় চট্টগ্রামেই ছিলেন। সন্তান প্রসবকালে সানজিদা বাবার বাড়ি তাড়াইলে আসেন। শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

তাড়াইল থানার ওসি মনসুর আলী আরিফ বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাড়াইল থানার একাধিক টিম শিশুটি উদ্ধারে বিভিন্ন জায়গা অভিযান চালাচ্ছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি