ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২৪, ১৮:৩৫আপডেট : ১২ জুন ২০২৪, ১৮:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ  হতাহত হয়নি। বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ বাস থেকে ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে যাত্রীরা বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, টোলপ্লাজার লোকজন, বাসের চালক-সহকারীসহ স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরে যায়। পরে নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি।’ 

আগুন লাগার কারণ জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক আবু নাইম বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে বাসটির ইঞ্জিন গরম হয়ে যায়। এতে ইঞ্জিন থেকে আগুন ধরেছে।’

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম