মাদক মামলায় সাবেক কৃষক লীগ নেতার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৭:৩০আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭:৩০

মাদক মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সাবেক সভাপতি মো. হাবিবুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন।

দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে। গত বছরের ২৩ অক্টোবর সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়ি গোয়ালন্দের কুমড়াকান্দিতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তখন হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দোষ স্বীকার করেন। তিনি বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন বলেও জানান।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ বলেন, ‘বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করে আসামি হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের