মিঠামইন হাওর থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২৪, ১০:০৭ আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:০৭

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী। শনিবার (৬ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে আবিদুর রহমান খান (২৪) নামে চট্টগ্রামের ওই তরুণের মরদেহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, শুক্রবার (৫ জুলাই) হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন আবিদ। নিহতের মামা আবিদুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র। তার পিতা সরওয়ার জামান খান চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক। দুই ভাই এক বোনের মধ্যে আবিদ ছোট।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়েছিল আবিদ। শুক্রবার বিকালে কিশোরগঞ্জের মিঠামইন হাওর এলাকায় পানিতে নেমে তলিয়ে যায় সে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আবিদের মরদেহ শনিবার উদ্ধার করা হয়। আবিদ সাঁতার জানতো। এরপরও পানিতে তলিয়ে গেছে। রবিবার (৭ জুলাই) তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

নিহতের পিতা সরওয়ার জামান খান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমাকে তার বন্ধুরা ফোন করে জানায়, আবিদকে পাওয়া যাচ্ছে না। সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে হাওরে যাওয়ার বিষয়টি আগে জানায়নি। আমি সেখানে আমার ভাই ও ভাতিজাকে পাঠিয়েছিলাম। শনিবার তার মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছি। আবিদ লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। তাকে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল।’

রাউজান পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ রাউজানের গ্রামের বাড়িতে আনা হবে। রবিবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি