৯৯৯-এ ফোন করে মেম্বারকে ধরিয়ে দিলেন গ্রামবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ১১:২৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:২৬

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মানিকগঞ্জ সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে পুলিশে দিলেন গ্রামবাসী। তাকে এক বিধবা নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. মোজাম্মেলকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ওই ইউপি সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করে গ্রামবাসী। মো. মোজাম্মেল সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিধবা এক নারীর সঙ্গে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের কথা বলে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে ওই ইউপি সদস্য। বিষয়টি গ্রামবাসীর মাঝে ছড়িয়ে যায়। বুধবার দিবাগত রাতে ওই নারীর ঘরে ইউপি সদস্য মোজাম্মেলের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে গ্রামবাসী। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারী বৃহস্পতিবার বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য মো. মোজাম্মেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের