কাশিমপুর কারাগারে দুই বন্দির মারামারি, একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ০২:১৩ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:১৩

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে দুই বন্দির মারামারিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হান্নান মিয়ার (৪১) মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে। বুধবার (২৮ আগস্ট) সকালে কারাগারের মানসিক ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, কয়েদি হান্নান মিয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মানসিক ওয়ার্ডে বন্দি ছিলেন। তিনি কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বুধবার সকালে তিনি ওই ওয়ার্ডের অপর এক বন্দির সঙ্গে মারামারিতে জড়ান। এতে হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। কারারক্ষিরা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিলালে ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, গুরুতর অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

/এএম/এস/
সম্পর্কিত
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাটের মামলায় জিন্নাহ কারাগারে
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান
এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান
‘আমি বিষণ্নতায় ভুগছি’ বলেই নয়ডার ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
‘আমি বিষণ্নতায় ভুগছি’ বলেই নয়ডার ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান কি চোর-ডাকাত, যে রিমান্ডে নিতে হবে: আইনজীবী
আখতারুজ্জামান কি চোর-ডাকাত, যে রিমান্ডে নিতে হবে: আইনজীবী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী