‘তুই সাংবাদিক না’ বলেই দেশ টিভির জেলা প্রতিনিধিকে মারধর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০

বেসরকারি টেলিভিশন দেশ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইনের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী গাজী টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন বলেন, ‘আমরা দুজন মিশনপাড়া এলাকার একটি চায়ের দোকানে চা খেতে বসি। এর দুই মিনিট পর রুবেলসহ কমপক্ষে ৪-৫ জন মধ্যবয়সী লোক হাতে ডাসা (লাঠি) নিয়ে তাকে (বিল্লাল) ঘিরে ধরে। তাদের মধ্যে রুবেল ডাসা হাতে নিয়ে সাংবাদিক বিল্লালকে জিজ্ঞাসা করে ‘তুই সাংবাদিক না’। এই কথা বলেই ওই যুবক বিল্লালকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। এ সময় আমি হামলাকারীদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা কোনও কথাই শোনেনি। হাতে থাকা ডাসা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে সাংবাদিক বিল্লাল মারধর থেকে বাঁচতে দৌড়ে সামনের দিকে চলে যায় ৷ পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।’

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কথা হলে দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসাইন বলেন, ‘ওইখানে প্রায় সময় চা খেতে যেতাম। আজও (শুক্রবার) তেমনি বসছিলাম। হঠাৎ করে কয়েকজন এসে সাংবাদিক কি না প্রশ্ন করেই আমাকে বেধড়ক পেটায়। এরপর প্রাণে বাঁচতে দৌড়ে চলে আসি।’

ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তের পর এ ঘটনায় রুবেল নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
সর্বশেষ খবর
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক