গোপালগঞ্জে শিশু-কিশোর সম্মেলন অনুষ্ঠিত 

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ০০:১১আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৫৩

গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশু-কিশোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কচি কণ্ঠের আসর ইউএসএ এবং চিলড্রেন ভয়েসের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার দুপুরে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামে সুরপি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

ইউএসএ কচিকণ্ঠের আসরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হেমায়েত হোসেন লস্করের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ওই স্কুলের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি প্রমুখ।

এ সময় বক্তারা শিশু দিব‌সের এই দি‌নে বি‌শ্বের সব শিশু যা‌তে তা‌দের স‌ঠিক অ‌ধিকার পায়, সবাইকে সেজন্য কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে ফি‌লি‌স্তি‌নের গাজায় ও সিরিয়ায় শিশু‌দের ওপর যে হত্যাকাণ্ড চলছে, তা ব‌ন্ধের দাবি জানান। শিশুদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে বলেন তারা। তাহলেই দেশ এগিয়ে যাবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বলেও উল্লেখ করেন বক্তারা।  

অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের অংশ হিসেবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং আগত অতিথিরা র ‍্যালিতে যোগ দেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শিশু সংগঠন, কচি কণ্ঠের আসর দীর্ঘ ৪৮ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, ১৯৯০ সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের প্রধান কার্যালয়ে World Summit for Children অনুষ্ঠিত হয়। এই Summit- এ ইউনিসেফের প্রধানের আমন্ত্রণে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন কচি কণ্ঠের আসরের ২৮ সদস্য বিশিষ্ট একটি শিশু প্রতিনিধি দল সংগঠনের প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেনের নেতৃত্বে যোগ দেয়। বিশ্ব শিশুদের জন্য বিশেষ ভূমিকা পালন করে তারা।

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী