বরিশাল থেকে মাদারীপুর গিয়ে ছিনতাই করার সময় তিন নারী আটক

মাদারীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৯:০১আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:০১

মাদারীপুরের কালকিনিতে অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি থানার মোড় এলাকা লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই তিন ছিনতাইকারী। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন ভুক্তভোগী। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করেন। পরে তিন জনকেই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেন বলেন, তিন নারী ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী