শেখ হাসিনা ও ছাত্রলীগের বিচার দাবিতে মিছিলে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১৬:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৬:৩০

মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে মুহূর্তের মধ্যে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কালকিনি পৌর এলাকার মাছবাজারে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা।

অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে স্বৈরশাসক হাসিনা ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে কালকিনি মাছবাজারের দিকে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মিলে মিছিলের পেছনের দিকে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো মাছবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার বলেন, ‘ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল বের করি। এ সময় আমাদের মিছিলের পেছন থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা থানায় বিষয়টি জানিয়েছি।’

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘আমাদের কাছে ছাত্রদল অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে