ইলিশ কেনায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ২২:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২২:৪২

ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারসে বিক্রি করা হচ্ছে ইলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খা’র বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।

এ সময় এক অসাধু জেলেকে আটক করে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়। এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়।

পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে এনে তাদের মাঝে বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরেও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম