ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে সড়কে দুই বন্ধু নিহত

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ২২:১৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২:১৯

গাজীপুরের কালীগঞ্জে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরেক বন্ধু মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কের আজমতপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) এবং রফিকুল ইসলামের ছেলে আকন্দ নাহিদুল (২০)। আহত হয়েছেন একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১)।

এসআই মিলন মিয়া বলেন, ‌‘বিকালে নিলয়, মোস্তাফিজ ও নাহিদুল একটি মোটরসাইকেলে ফুটবল খেলা দেখার জন্য কালীগঞ্জের জামালপুরে যাচ্ছিলেন। জয়দেবপুর-ইটাখোলা সড়কের আজমতপুর চৌরাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী প্রাণ আরএফএল গ্রুপের পণ্যবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর নিহত হন। গুরুতর আহত নিলয় ও নাহিদুলকে ঢাকা নেওয়ার পথে নাহিদুল মারা যান। পুলিশ কাভার্ডভ্যান আটক করলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি