মোটরসাইকেলে ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১৯:০৫ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৯:০৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুনবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামাল হোসেনের ছেলে পলাশ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রিয়াদ (১৮)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুনবাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে  ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

এগারসিন্দুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শিরিন আক্তার জানান, মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি