৪ ঘণ্টা পর মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪, ১০:৫০আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ভোর সোয়া ৪টায় উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হানুল আশরাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন অফিসার খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী