সেতুতে উল্টে গেছে ট্রাক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিমি যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৮

মেঘনা সেতুতে পণ্যবাহী ট্রাক উল্টে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। এতে যানজটের সৃষ্টি হওয়ায় চালক ও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে সেতুর ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়কটির গজারিয়া অংশের আট কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বিঘ্নিত হয়।

ঢাকাগামী বাসের যাত্রী অজয় শর্মা বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে জ্যামে আটকা পড়ে আছি। কুমিল্লা থেকে রওনা দিয়ে গজারিয়ায় বালুয়াকান্দি এসে বসে আছি। গাড়ি এগোচ্ছেই না। আমার ছোট বোন হার্ট অ্যাটাক করেছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছি তবে কখন পৌঁছাবো জানি না। এখান থেকে বিকল্প কোনও রাস্তা নেই যে সেই পথে যাবো।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকালে মহাসড়কের মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত সরানো যাচ্ছে না। এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, রেকার দিয়ে ট্রাকটি সড়কের একপাশে চাপিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একলেন দিয়ে যানবাহন চলাচল করছে। আশা করা হচ্ছে, দুপুরের মধ্যে ট্রাকটি সরিয়ে সমস্যা নিরসন করা সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী